শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

শ্রীপুরে কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ৩৭১ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৪, ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

 

গাজীপুরের শ্রীপুরে কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ৪ মার্চ, শনিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক রুমানা আলী টুসি।

অনুষ্ঠনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল বি.এ।

কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সদস্য ও তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল এর সার্বিক তত্বাবধায়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রিপন মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম মোল্লা, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলম রবিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শিক্ষার্থীদেরকে স্মার্ট ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নের জন্যে যুগোপযোগী শিক্ষা অপরিহার্য। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রুমানা আলী টুসি এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব, বছরের প্রথম দিনে সরকার প্রায় ৪০ কোটি বই বিনামূল্যে বিতরণ করে থাকে। এছাড়া শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে সরকার নানামুখি কার্যক্রম করে আসছে। দেশের উন্নয়নকে টেকসই করতে শিক্ষার বিকল্প নাই। তিনি মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্যে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন শ্রীপুরের সিনিয়র সাংবাদিক ইমরান হাসান সরকার, শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী সরকার, প্রমুখ।

 

আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার করা হয়। এরপর ২০২৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর