শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর

শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী ‎

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৬৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ, (শ্রীপুর)গাজীপুর প্রতিনিধি

‎গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষকের ১ বিঘা শসা ক্ষেত রাতের আঁধারে কেটে সাবাড় করার ন্যাক্কারজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী। শনিবার তিনি পৌরসভার উজিলাব (৬নং ওয়ার্ড) এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ মোবারক হোসেনের ক্ষেত পরিদর্শনে যান এবং এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান।

‎জানা গেছে, উজিলাব এলাকার কৃষক মোবারক হোসেন অনেক ধারদেনা করে ১ বিঘা জমিতে শসা চাষ করেছিলেন। ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ থাকায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে নিয়মিত আড্ডা দিত। শসা ক্ষেতে ফুটবল পড়লে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কায় তাদের নিষেধ করায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ধারণা করা হচ্ছে, সেই রাগের জেরেই রাতের আঁধারে তারা শসা গাছগুলোর গোড়া কেটে নষ্ট করে দিয়েছে। এতে কৃষকের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

‎বিল্লাল হোসেন বেপারীর পরিদর্শন ও আশ্বাস:

‎ক্ষতিগ্রস্ত কৃষকের আহাজারি শুনে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শসা ক্ষেতের ভয়াবহ অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভুক্তভোগী কৃষককে সান্ত্বনা দেন। এ সময় তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

‎পরিদর্শনকালে তিনি বলেন, “একজন মেহনতি কৃষকের ফসলের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই কাজ করেছে তারা সমাজের শত্রু। আমি শ্রীপুর থানা পুলিশের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই কিশোর গ্যাং চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমরা ভুক্তভোগী কৃষকের ন্যায়বিচার নিশ্চিতে আইনিভাবে তার পাশে থাকব।”

‎পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত চরম আকার ধারণ করেছে। বিল্লাল হোসেন বেপারীর মতো একজন সিনিয়র নেতার এই পরিদর্শনে এবং আইনি পদক্ষেপের আশ্বাসে তারা স্বস্তি প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর