আশিকুর রহমান সবুজ, (শ্রীপুর) গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় স্থানীয় বালু ব্যবসায়ীদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট বালু ব্যবসায়ী মোঃ এনামুল হক সুজন মন্ডলের সার্বিক পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুরুল আমিন, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ বংশি, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মোড়ল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আবুল কালাম, মোঃ আসাদুজ্জামান রমজান, ১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার এবং জেলা যুবদলের মোঃ ফজলুল হক মৃধা। মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং মাওনা ইউনিয়ন কৃষকদলের সাবেক সদস্য সচিব মোঃ মাসুম আহমেদ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মোঃ ফাইজুদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রানা।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি এবং স্থানীয় ব্যবসায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।