আবু সাঈদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির মাহফিলে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে দুই শতাধিক দরিদ্র অসহায়দের মাছে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কনে।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার বরমী বাজারে বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রোকনোজ্জামান রাসেল মোড়লের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহিম কাঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফতাব উদ্দিন মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক শরিফ মোড়ল, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা তাঁতীদলের সদস্য সচিব আল-আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খোকা, বরমী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্র্মীবৃন্দ।
প্রসঙ্গত, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকিরের দিক নির্দেশনায় রোকনুজ্জামান রাসেল মোড়ল বিগত করোনা মহামারীর সময় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ভূমিহীন ছিন্নমূল অসহায়দের মাঝে ঘর নির্মাণসহ বিভিন্ন করে দিয়েছেন।