সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

শ্রীপুরে খিদমাতুননাস ফাউন্ডেশন নামক সংগঠনের আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে “খিদমাতুননাস ফাউন্ডেশন” নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যা ৬টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার (ন্যাশনাল পোল্ট্রি) জামে মসজিদে আলোচনার মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে শাহীন মাহমুদ হানিফকে আহ্বায়ক ও এস এম জহিরুল ইসলাম কে সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম সম্পাদক), আশিকুর রহমান সবুজ (যুগ্ম সম্পাদক) ও জাহিদুল ইসলাম, সজিব,মনির হোসেনকে আহ্বায়ক সদস্য ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

এস এম জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও সাহায্য সহযোগিতা প্রদান করা সংগঠনের মূল উদ্দেশ্য। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য যেকোন বিপদে অপরের পাশে এগিয়ে যাবে বলে জানিয়েছেন।

নতুন এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর