শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

শ্রীপুরে, গভীর জঙ্গল থেকে শিয়াল কুকুরে খাওয়া অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ২২, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১১ দিন পর গভীর গজারি বনের ভেতর থেকে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২২’শে মার্চ ২০২৪) শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মণ্ডলের মোড় এলাকার পাশের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম গাজীপুর সদর উপজেলার পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।

মনোয়ারার ছেলে মোঃ জসিমউদ্দিন সাগর বলেন, গত ১৩ মার্চ সকালে তাঁর মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুই দিন পর জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর পেয়ে আজ দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনে তাঁর লাশ পাওয়া যায়। কাপড়চোপড় দেখে মায়ের শনাক্ত করি। তবে মা কীভাবে মারা গেছে বলতে পারছি না।

মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ শামসুল হক বলেন, স্থানীয় কয়েকজন নারী বনের ভেতরে ঝরাপাতা কুড়াতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানাই। এরপর বনের ভেতর গিয়ে শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে কীভাবে গভীর জঙ্গলে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রৌশন আলী বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে ষাটোর্ধ্ব নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি শিয়াল-কুকুরে খেয়ে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। ওই নারীর কাপড় চোপড় দেখে তাঁর ছেলে লাশ শনাক্ত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর