নিজস্ব সংবাদদাতা
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গোতার বাজার সংলগ্ন কৃষক আব্দুল মজিদের ঘরে গভীর রাতে আগুন লেগে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
আব্দুল মজিদ মরহুম জাহেদ আলীর ছেলে । জমি ও গরু বিক্রয়ের নগদ ৫ লক্ষ টাকা বাড়ি নির্মাণ করার জন্য আলমারীর ড্রয়ারে রাখেন । ২৯ নভেম্বর মধ্যরাতে ঘরে আগুন জ্বলতে দেখে ছেলের বউয়ের ডাক চিৎকারে ঘুম ভাঙ্গে । ঘরের দরজা খুলে আমি ও আমার স্ত্রী বের হতে পারলেও নগদ ৫লক্ষ টাকা ও অন্যান্য জিনিসপত্র ঘর থেকে বের করা সম্ভব হয়নি ।
প্রতিবেশী ইব্রাহিম খলিল বলেন, গভীর রাতে ডাক চিৎকারে ঘুম থেকে উঠে দেখি মসজিদে বাড়িতে আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় চেষ্টা চালায় । এক পর্যায়ে মজিদ বলে ভাই আমার আলমারির ড্রয়ারে ৫ লক্ষ টাকা আছে, তার কথা মতো ড্রয়ার খুলতে গেলে আমার হাতে আগুনের তাপে জ্বলসে যায় । ড্রয়ারে তালা লাগানো থাকায় খুলতে পারি নাই ।সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে । গোয়াল ঘরে ৩ টি গরুর মধ্যে ১ টি গরু উদ্ধার করতে পারলেও ২ টি গরু পুড়ে কয়লা হয়ে গেছে । গরু দুটির আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা । এতে মজিদের ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে ।