শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী 

শ্রীপুরে গভীর রাতে পিটিয়ে হত্যার ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ

রিপোর্টারের নাম / ৯৮২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

হাজী আসাদুজ্জামান:

 

বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত মোঃ হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করার পাশাপাশি ঔষধ বিক্রির ব্যবসা করতেন।

 

এসময় কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ডের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসী ব্যবসা করেন। গতকাল বুধবার সকালে আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেটকারে বাসার সামনে এসে নামি। নামামাত্রই দেখতে পাই ৮/১০জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চান।

 

এ সময় তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে। এসময় আমার স্বামীর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। গাড়ি চালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে গেলে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়।

 

মারপিটের এক পর্যায়ে তার স্বামী হাসিবুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। পরে হাসিবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহত হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়ানো শেষে রাতে মাওনা বাসায় ফেরার পরপরই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক বাকিদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর