শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে, গাজীপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসনের সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয় ।দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চা, শিক্ষক মসজিদের ইমাম, আলেম ওলামা, স্থানীয় বিএনপির নেতা কর্মীদের নিয়ে দোয়ায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকে মনোনীত অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১ টায় গাজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে,ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দবির আহমেদ এর পরিচালনায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আঃ মোতালেব,সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ,যুগ্ম-আহ্বায়ক মোঃ মোসলেম উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করীম মোড়ল শামীম,যুগ্ম-আহ্বায়ক, এ্যাড. আবু জাফর সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান ।
আরো উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গণি মৈশাল, যুগ্ম আহ্বায়ক আয়নাল হক মৈশাল, যুগ্ম আহ্বায়ক,আবু বকর সিদ্দিক আবুল মন্ডল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুনুর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য, বদিউল আলম সবুজ,আলী হোসেন ফকির, আহ্বায়ক সদস্য উজ্জ্বল হাসান জয় সহ আহব্বায়ক কমিটির সকল সদস্য ।গাজীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার সরকার,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
দোয়া পরিচালনা করেন গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল্লাহ ।