নিজস্ব প্রতিবেদক :
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজার হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে ।
আজ ২৮ মে গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালাল উদ্দিন মাতাব্বররে সভাপতিত্বে, সঞ্চালনা করেন গাজীপুর বাজার হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ শহিদুল্লাহ । গাজীপুর বাজার ব্যবসায়ী , সাধারণ মানুষ, আলেম ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৫ সদস্যর সার্চ কমিটি গঠন করা হয় । সার্চ কমিটির সদস্যরা ১৫ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন ।
সার্চ কমিটির সদস্য গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ গণি মৈশাল কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ।সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক (আবুল), সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির (অভিবাবক) সদস্য, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি,এডভোকেট মামুনুর রশিদ, সহ-সভাপতি ,৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রাকিবুল আলম বিল্লাল, ক্যাশিয়ার হিসেবে মনোনীত হয়েছেন হাজী কোরবান আলী প্লাজার স্বত্বাধিকার মোঃ হুমায়ুন কবির । সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জালাল উদ্দিন মাতাব্বর, বাহারুল ইসলাম বাবলু, মোঃ মজিবর রহমান, গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ নূরুল আলম মাতাব্বর, মোঃ আবু ছায়েম , গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আয়নাল হক মৈশাল, হাফেজ মোঃ হুমায়ুন কবির, গাজীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ, মোঃ বরকত উল্লাহ মোঃ বদিউল আলম সবুজ ও পদাধিকার বলে কার্যনির্বাহী সদস্য গাজীপুর বাজার হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ শহিদুল্লাহ ।