বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে গুলিতে ফরিদ নামে একজনের মৃত্যুর ঘটনায় ১টি বিদেশি পিস্তল সহ অভিযুক্ত ইমরান গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কলেজ ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি কিশোর গ্যাং লিডার ইমরান’কে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

(২৩’শে মে ২০২৪) বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজ দেন।

প্রেস রিলিজে গোয়েন্দা পুলিশ উল্লেখ করে, পূর্ব শত্রুতার জের ধরে গতো (২১’শে মে ২০২৪) মঙ্গলবার রাত আটটার দিকে কলেজ ছাত্র ফরিদ আহমেদ’কে এলোপাতাড়ি মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করার পর ঘাতকদের ধরতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ অভিযানে নামে।

(২২’শে মে ২০২৪) বুধবার মধ্য রাতে শ্রীপুরের অবদা মোড় থেকে গ্রেফতার করা হয় ইমরান’কে। এরপর তার দেওয়া তথ্য মতে অপর আসামিদেরকেও গ্রেফতারের অভিযানের নামে গোয়েন্দা পুলিশ। তবে অন্য আসামিরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।

জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, কিশোর গ্যাং লিডার ইমরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে থানায়। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে বাকি যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: কলেজ ছাত্র ফরিদ হত্যা মামলায় ১৪ জনকে আসামি করে আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে ফরিদের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর