মো: মাহবুবুল আলম, শ্রীপুর,গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সোলিং মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় । এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন । গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বজন ও প্রতিবেশীর। নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন চকপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন ওই এলাকার মঞ্জুর আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী(কনট্রাক্টর)। তাদের সংসারে লাবিব হোসাইন নেম পাঁচ বছরের একটি ছেলে এবং জান্নাত নামে দেড় বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে ।
নিহতের স্বজনরা জানায় , বিয়ের পর থেকেই আমেনা খাতুনকে শ্বশুরবাড়ির লোকজন চালাতো নির্যাতন।এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিগণ সালিশ করেন ।তাতেও থামেনি তাদের নির্যাতন। শুক্রবার রাতেও আমেনা খাতুনকে নির্যাতন করা হয়।আহত অবস্থায় রাস্তা ফেলে রাখা হয় , পরে প্রতিবেশীরা রাস্তা থেকে তুলে এনে বাড়িতে দিয়ে গেলে আবারো নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ টয়লেটের ভেতর রেখে রাতেই পালিয়ে যায় আনোয়ার হোসেন এবং তার পরিবার।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ গণমাধ্যমকে বলেন ,
বসতবাড়ির একটি ঘরের টয়লেটের ভেতর থেকে আমেনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।গৃহবধূর মুখের থুতনির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে । স্বামী এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছে । ল্যাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ময়না তদন্তের রোপোর্ট হাতে এলে আরও বিস্তারিত বলা যাবে।