বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে, চাইল্ডহুড আইডিয়াল স্কুল এর উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

গাজীপুরের শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় সংলগ্ন, চাইল্ডহুড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, সোহাগ মোড়ল ও সকল ছাত্র ছাত্রীদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করা হয়।

(২৫’শে জানুয়ারি ২০২৪) বৃহস্পতিবার সকাল ১১:টায় উক্ত স্কুলের শিশু শিক্ষার্থী সহ স্কুলের সকল শিক্ষার্থীদের সাজানো পিঠা উৎসবের স্টল গুলোতে ছিলো।

লাভ পিঠা, ফুল পিঠা, ধান সেমাই, ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাঠি সাপটা, জামাই পিঠা, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েশ, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ঘিড়, মুঠা পিঠা, রস গোলাপ, কমলা লেবু, নিম পাতা, শখের রসবরা, ঝাল পুড়ি- সহ প্রাই শতাধিক হরেক রকমের পিঠা।

উক্ত পিঠা উৎসবে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। মেরিনা ও চাইল্ডহুড আইডিয়াল স্কুল এর উপদেষ্টা- বায়তুল্লা হক (জুমন)। শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আকরাম হোসেন, শ্রীপুর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান সবুজ সহ উক্ত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক ও এলাকাবাসি। এসময় উপস্থিত মেহমানদের শিক্ষার্থীদের সাজানো পিঠা স্টল গুলো ঘুরিয়ে বিভিন্ন পিঠা খাওয়ানো হয়।

উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহাগ মোড়ল বলেন, পিঠা উৎসব হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্যই এই ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আগামীতে আরও বড় পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করা হবে।

উক্ত পিঠা উৎসবের মেহমান, মেরিনা- ও চাইল্ডহুড আইডিয়াল স্কুলের উপদেষ্টা বায়তুল্লা হক (জুমন) বলেন। এ স্কুলের প্রধান শিক্ষক সোহাগ মোড়ল ও সকল ছাত্র ছাত্রীদের উদ্যোগে ব্যতিক্রমী পিঠা উৎসব সত্যিই দেখার মতো সকল শিক্ষার্থীদের মাঝে পিঠা উৎসবের আমেজ রয়েছে, আমি সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর