বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর কর্মীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ১৫, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

শ্রীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিলের নির্বাচনী প্রচারণায় কর্মীবাহী মাইক্রোবাসের চাপায় ইয়াসির নেম তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বোধবার উপজেলার মুলাইদ শফিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।

 

 

স্বজনরা জানান , ইয়াসির তার মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় নানবাড়ীতে বেড়াতে এসেছিলেন । সকালে বাড়ির কাছে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ইয়াসিরকে চাপা দেয়। রকাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয় ।পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইয়াসিরকে চাপা দেওয়া মাইক্রোবাসটি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া কর্মীবাহিনী বহন করছিলো। গাড়িটির সামনে-পিছনে আনারস মার্কার প্রার্থীর পোস্টার লাগানো ছিলো।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর