শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদ করায় বাড়িতে আগুন

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১০, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

সাইফুল ইসলাম, নিজেস্ব প্রতিবেদক:

 

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ সামু মার্কেট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার রাত ১০টার দিকে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত মোঃ জয় (১৫) সামু মার্কেট এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

 

 

স্থানিয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় খেলা ও অন্যান্য বিষয় নিয়ে জয়ের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ আরও তিন চার

 

জন যুবকের।

 

এর এক পর্যায়ে বাড়ি থেকে ছুড়ি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় মোজাম্মেল হক। স্থানিয়রা জয়’কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতলে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যান জয়।

 

 

 

এদিকে, জয়ের মৃত্যুর খবর জানাজানি হলে মধ্যরাতে উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ৩টি টিনশেট ঘর পুড়ে যায়।

 

 

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন,’ আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৩ টি কক্ষ পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর