বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে জঙ্গলে পড়ে ছিল হৃদয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশের জঙ্গল থেকে হৃদয় নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, উদ্ধার করেছে ধারালো ছুড়ি।

(১০’ই ডিসেম্বর ২০২৩) রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ, নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সুমন মিয়া বলেন, রাতে স্থানীয়রা রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে এর পাশে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন আমি রাতেই ঘটনাস্থলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি, একপর্যায়ে অজ্ঞাতনামা খুনিরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে, হৃদয়কে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারী হৃদয়কে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখাছুরি উদ্ধার করা হয়েছে।

মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর