সুমন গাজী
শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের শ্রীপুরে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেগম আয়েশা অডিটরিয়াম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আতিকুর রহমান ও কাওসার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের সিনিয়র জি.এম মোস্তাফিজুর রহমান রোমান, কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. শামীম আহম্মেদ এবং বিশিষ্ট সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়।