শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে জমি দখলের অভিযোগ উঠেছে। অত্র গ্রামের মৃত জব্বারের দখলকৃত জমি একই গ্রামের তার বোন, বোনের জামাতা এবং সন্তানদের বিরুদ্ধে।
অদ্য ৫ জুন সকাল আনুমানিক ৬ ঘটিকার দিকে অভিযুক্ত বাহার উদ্দিন, হাফিজুল ওরুফে (ট্যাবলেট) এবং মোস্তফার নেতৃত্বে দেশীয় অস্ত্রে স্ব সজ্জিত হয়ে লোকজন নিয়ে টিনের বেড়া দিয়ে জমি দখল নেয়ার চেষ্টা চালায়। পরে মৃত জাব্বার আলীর দৌহিত্র মোঃআলমগীর হোসেন কোন উপায়ান্তর না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চান।
পরে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জরুরী সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে যান।
এবিষয়ে ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া বলেন, “আমি ৯৯৯ এর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।তখন দেখতে পাই একদল নারী পুরুষ টিনের বেড়া দিয়ে জমি দখলে নেয়ার চেষ্টা করছে।পরে আমার ফাঁড়ির বাকি সদস্যদের খবর দেই। তাদের সাথে নিয়ে এবং স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম ভাইয়ের সহযোগিতায় দখল বন্ধ করেছি।”
স্থানীয় বাসিন্দা মোঃ আজিজুল বলেন, ” আমি মৃত জাব্বারের ছেলে মৃত নুরুল ইসলাম শহিদের স্ত্রী, এবং ছেলে-মেয়েদের কাছ থেকে প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করি।আজকে যারা জমি দখল করতে আসলো তারা আমার ক্রয়কৃত জমিতে কেন টিনের বেড়া দিলো।তাহলে কি তারা আমার জমিও দখল নিতে চায়?
এবিষয়ে মৃত জব্বারের বোনের ছেলে মোস্তফা বলেন,
“আমার মা তার পিতার সম্পত্তি পাবে তাই আমরা এখানে দখল নিতে আসছি।
আমরা কোর্টে মামলা করে রায় পেয়েছি।”
এই দখল চেষ্টার জমি নিয়ে গত ০৪/০৬/২০২৪ ইং তারিখে শ্রীপুর মডেল থানায় মৃত জাব্বার আলীর ছেলে মৃত নুরুল ইসলাম শহিদের স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কতিপয় দখলকারীদের বিরুদ্ধে।
মাওনা ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড সদস্য
মোঃ আমিনুল ইসলাম বলেন, ” আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ শান্ত করে দুই পক্ষকে বলে এসেছি আদালতের আপিল শুনানি এবং নিষ্পত্তি না হওয়ার পূর্বে কেউ এই জমিতে কিছু করবেন না।আপনারা আদালত কে সম্মান করেন।সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হন।কেউ আইন হাতে তুলে নিয়েন না।”