সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২২ ঘন্টা পর শিশুর লাশ দাফন সম্পন্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১৬৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ১৮, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্ৰামে শিশুর লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ।

উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাশবাড়ি গ্ৰামের মরহুম সুরুজ মিয়ার মেয়ের বাচ্চা জন্ম গ্ৰহন করার, কয়েক ঘন্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।

নিহত বাচ্চার লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করার সময় পারিবারিক সম্পত্তির মালিক ধন্ধে বাঁধা দেয় । বাঁধা উপেক্ষা করে কবর খনন করতে গেলে ইউনুস আলীর ছেলে আইনাল হক সহ বেশ কয়েকজন নিহত শিশুর পরিবারের সদস্যদের মারধর করে । এতে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।

এ ঘটনাকে কেন্দ্র করে মরহুম আমজাদ হোসেনের ছেলে,সাইদুর রহমান বাদী হয়ে, আমিনুল ইসলামের ছেলে,মো: উজ্জল হোসেন (৩০),আজিজুল ইসলাম (২৭), মোঃ ইউসুফ আলীর ছেলে,আয়নাল হক (৪৫), মো: রানিং (১৮), পিতা- আয়নাল হক, মো: এনামুল হক (৩৫),আমিনুল ইসলাম (৫০) নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ করেন আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকার কারনেই শিশুর লাশ দাফন করতে বাধা দেয় । শিশু মৃত্যুর ২২ ঘন্টা পর শ্রীপর থানা পুলিশের সহযোগিতায় লাশ দাফন সম্পন্ন হয় ।

এ ঘটনায় বিবাদী আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন বলেন আমরা শিশুর লাশ দাফনে বাঁধা দেয়নি ,জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদি পক্ষ আমাদের মারধর করে । শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা বাড়িতে চলে আসি ।আমরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন শিশুর লাশ দাফন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর