বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি ‘তারা ডাকাত’ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ৫৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকার (৩৫) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে ‘তারা ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে বুধবার ভোররাতে র‍্যাবের সহযোগিতায় টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় পূর্বে মো. টিটু (৪৫) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের একটি কল রেকর্ড পুলিশ হাতে পেয়েছে। শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মতিউর রহমান বলেন, “হত্যাকাণ্ডের সময় তারা ডাকাত ফরিদ সরকারকে কুপিয়ে আঘাত করার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে বা অন্য কোনো পরিকল্পিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে ফরিদ সরকার হত্যা হন। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। নিহতের হাত ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন শ্রীপুর থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর