বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকার সারোয়ার হোসেনের মালিকানাধীন তুলার গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা সব ঝুট মালামাল পুড়ে যায়। এছাড়া গুদামে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, রাত ১২টার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর