শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

শ্রীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

রিপোর্টারের নাম / ৩৩৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১১, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু

 

গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত ছাত্রের স্বজনেরা।

 

 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জৈনা টু কাওরাইদ সংযোগ সড়কের আবদার গ্রামের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাদ্রাসাছাত্রের নাম জুবায়ের হোসেন (৯)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মো. নূরুল হকের ছেলে। সে ওই গ্রামের আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মো. নাঈম মিয়া বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্র রাস্তা পার হচ্ছিল। এ সময় হঠাৎ একটি পণ্যবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় পেছনের চাকায় মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

 

নিহত শিশুর প্রতিবেশী চাচা মনির হোসেন বলেন, ‘ট্রাকচাপায় মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যাই আমরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে।’

 

এ বিষয়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ‘এ বিষয়ে নিহতের স্বজনেরা আমাকে ফোন করে জানিয়েছেন। আমি উত্তরায় আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব।’

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর