মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২, ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ

অয়সাল হোসাইন (ফাহিম), বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ দুই জনের মৃত্যু, গরুতর আহত একজন।

(০২’ই জুন ২০২৪) রোববার, ভোর ৪:টার উপজেলার জৈনাবাজার এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জের রিপন (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন মামুন নামের পিকআপের এক যাত্রী।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি পিকআপ যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে আসতেই একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সেটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পিকআপের চালক চঞ্চল রায়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিপনের। পিকআপে থাকা মামুনকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, (০২’ই জুন ২০২৪) রোববার ভোর ৪:টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর