মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী সহ ২জন নিহত

নিজস্ব সংবাদদাতা / ১২২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৭, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা

 

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পড়ে অঙাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকায় ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে একজন পুরুষ এবং দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অঙাত এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

নিহত ওই পুরুষের নাম জয়নাল আবেদিন (৬৫)।তিনি গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে এবং পেশায় তিনি একজন সাইকেল মেকানিক।অপর দিকে নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায় নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালুকাইদ এলাকায় ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই সাইকেল মেকানিক মারা যান। অপর দিকে দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে পড়ে অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন।

 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন,খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,দুটি ঘটনাই আলাদা সময় ঘটেছে।এ ঘটনায় এক জনের পরিচয় জানা গেলেও অপর জনের নাম পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর