শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভ 

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪, ৩:২০ অপরাহ্ণ

শামীম আল মামুন  স্টাফ রিপোর্টার :

 

 

কোটা বাতিলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গাজীপুরের শ্রীপুরের রাস্তায় নেমেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার শিশুতোষ বিদ্যাঘর এলাকায় জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে দেয় শত শত শিক্ষার্থী। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ যানজট।

 

কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছু যানবাহনেও হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন যানবাহনের যাত্রীরা। ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক ছাড়ার অনুরোধ জানায় হাইওয়ে পুলিশ। তবে উত্তেজিত শিক্ষার্থীরা এখনো মহাসড়কেই অবস্থান করছে। একই সঙ্গে হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন তারা।

 

 

এ দিকে অবরোধের জন্য চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নিরুপায় হয়ে বহুযাত্রী পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন অর্থাৎ গতকাল বুধবার আশুরার সরকারি ছুটি থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশ। সকাল সাড়ে ৯টার দিকে পাশের আবদুল আউয়াল ডিগ্রি কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হয় মহাসড়কে। পরে তারা শিশুতোষ বিদ্যাঘর এলাকার পাশের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থায় নেয়।

 

এ সময় আশপাশের আরও অন্তত দশ বারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুটি লেনই পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন যানবাহনে আটকা পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক ছাড়ার অনুরোধ করে। কিন্তু উত্তেজিত শিক্ষার্থীদের দৃঢ় মনোভাব টের পেয়ে ঘটনাস্থল থেকে দূরে অবস্থান নেয় পুলিশ। বেশ কিছু শিক্ষার্থীকে মহাসড়কে ফুটবল খেলতেও দেখা গেছে।

 

মাওনা হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে।’ তবে কোনো হামলা বা যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর