সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ-বিক্ষোভ 

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ২৪, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

শ্রীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুরে প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস আদায়সহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের ,ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালানো হয়।

 

শনিবার দুপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রীপুরে পৌরসভার গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় এক মাসের বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধির দাবি জানান তাঁরা।

 

কারখানার শ্রমিকরা জানান, ‘আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার বোনাস বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই পরামর্শ করে কারখানার চার হাজারের অধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাবি আদায়ের জন্য নেমে এসেছি । আমাদের দাবিদাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা কই যাব। এ জন্য রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। এ ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই।’

 

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবি নিয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে । বিষয়টি সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর