শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীপুরে তরী চায়নিজ ও বাংলা রেস্টুরেন্টের উদ্দোগে ইফতার বিতরন 

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ৫, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের শ্রীপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য উম্মুক্ত ইফতারের আয়োজন করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজ্বী মোঃ সাদ্দাম হোসেন অনন্ত। এমন আয়োজনে অংশ নিয়ে ইফতার করতে পেরে বেশ সন্তুষ্ট ও তৃপ্ত সুবিধাবঞ্চিত মানুষ।

এই ইফতার আয়োজনে অংশ নেওয়া মানুষদের মধ্যে রয়েছেন- এতিম, মিসকিন, দিনমজুর থেকে শুরু করে রিক্সাচালক, খেটে খাওয়া মানুষ, ভিক্ষুক,অসহায় পথচারীসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা। কাউকেই দাওয়াত দিতে হয় না বা ডেকে আনতে হয় না,যে যার মতো এসে এক কাতারে শারীবেধে বসে শামিল হয়ে ইফতার করেন, উপজেলার জৈনা বাজারের তরী চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের সামনে।

 

পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী এই ইফতারের আয়োজন করছেন তরী চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেন অনন্ত।

উন্মুক্ত ইফতার আয়োজন প্রসঙ্গে সাদ্দাম হোসেন অনন্ত বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন, যারা রোজা রেখে ঠিকমতো ইফতার করতে পারে না। সেই সব গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রমজান মাসজুড়ে ইফতারের আয়োজন থাকবে আমার তরি চায়নিজ ক্ষুদ্র প্রতিষ্ঠানটির পক্ষ হতে ইনশাআল্লাহ।

সরেজমিনে গিয়ে দেখা যায় এই ইফতারে প্রায় ১ম রোজা থেকে আজ ১৩ তম রোজা পর্যন্ত অর্ধশতাধিক মানুষ অংশ নিয়েছেন।

 

ইফতার হিসাবে রাখা আছে পানির বোতল, খেজুর, শরবত, জিলাপি, মিষ্টি, ছোলা ও মুড়ি- খিচুড়ি ইত্যাদি। তবে ব্যবস্থাপনার খুব ব্যাপক না হলেও এখানে ইফতারে অংশ নেওয়া মানুষষেরা বেশ তৃপ্তি সহকারেই ইফতার করতে দেখা যায়। ইনশাআল্লাহ রমজান শেষ পর্যন্ত একটানা প্রতিদিন এ ব্যবস্হা থাকবে বলে জানিয়েছেন হাজ্বী সাদ্দাম হোসেন অনন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর