শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি / ৯৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ২০, ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে
লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশ নেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর