রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

রিপোর্টারের নাম / ৩৬৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ৭, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

শামীম আল মামুন, শ্রীপুর গাজীপুর :

 

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের এসিআই গেইটের পেছনে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী রুবিনা (২২) ও রুবিনার ছেলে জিহাদ (৪)।

 

 

রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একসঙ্গে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। চার দিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা তাদের খোঁজ করলে ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় রুবিনার বোন সেলিনা শনিবার বিকেলে ওই ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, স্বজনদের দেওয়া তথ্য মতে ঘটনাস্থলে এসে মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর