রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

শ্রীপুরে তাল পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার / ৮৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ২৩, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার:

 

 

গাজীপুর শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরির পাশাপাশি মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, আকরাম ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি তালগাছ কিনে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে তাল পাড়তে যান। গাছে ওঠার পর হঠাৎ পাশেই থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।

পরে বন্ধুদের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈনাবাজার আনোয়ারা মর্ডান হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু অলি ও হাসিব জানান, দুপুরে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন আকরাম। এ সময় গাছের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে আমরা ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। পরে তাকে উদ্ধার করে জৈনাবাজার আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়টি এখনো জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর