বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে দারুস সালাম ইউনুছিয়া কাওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাএদের পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মাহফুজুর রহমান ইকবাল স্টাফ রিপোর্টার / ৮৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

মাহফুজুর রহমান ইকবাল সটাফ রিপোর্টার

 

‎গাজীপুরের শ্রীপুরে দারুস সালাম ইউনুছিয়া কাওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায়  মাদ্রাসার কার্যালয়ের সামনে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোতাওয়াল্লী আব্দুল মোতালেব, এবং হাফেজ মাওলানা আব্দুল মুমিন প্রতিষ্ঠাতার  সার্বিক তত্বাবধানে মো. আমিনুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১নং মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল করিম মোড়ল শামীম। মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ঢাকার উত্তরাস্থ বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মুফতি আমিনুল ইসলাম ফয়েজ। তিনি তার বক্তব্যে সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজদের অবদানের কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল, হাফেজ শফিকুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিফজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাগড়ী পরিয়ে দেওয়া হয়। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর