শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীপুরে দোকানে চুরির ঘটনায় ৯৯৯-এ ফোন, ঘটনাস্থলে দেরিতে উপস্থিত হওয়ায় পুলিশের মাথা ফাটাল দোকানদার 

রিপোর্টারের নাম / ৯১৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

 

গাজীপুরের শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানদার। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকদার কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকালের দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো: আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

 

অভিযুক্ত দোকানি মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় শৈলাট বাজারে মুদি দোকানদার।

 

মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাসমতউল্লাহ বাবুল জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নম্বর দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদিদোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানদার পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলরাও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানদার মেনন কে আটক করে। এ ঘটনায় মোদি দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন জাতীয় জরুরী সেবা , ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদে পুলিশের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেরিতে পৌঁছার অভিযোগ সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর