সুমন গাজী
গাজীপুরের শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ওই শিশুর বাড়ীতে যান তিনি এবং সব সময় শিশুটির পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি কিছু নগদ অর্থ সহায়তাও প্রদান করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্যাতিতা শিশু ও তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে। আমাদের কেউ যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবো। কোন অবস্থাতেই খারাপ লোক, ধর্ষনকারী এ সমাজে বসবাস করতে দিবো না। এ জন্য আমাদের বার্তা হলো সন্ত্রাসী, ধর্ষণকারী, মাদক কারবারি, মাদক সেবী তাদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এসময় তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন,আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে শ্রীপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস ও অপকর্মমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জগন্য কাজ,এ মামলার আসামি ধরতেই হবে,আইনশৃঙ্খলা বাহীনিকে আসামি ধরতে হবে। না ধরলে আমাদের যা করতে হবে তাই করবো,প্রয়োজনে তার প্রক্ষাপট সৃষ্টি করবো। আমরা নিজেরা ধরবো। এ বিষয়ে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত কঠোর। আপনারা জানেন আমাদের নেতা আগামীদিনের রাস্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শিশু ও নারী নির্যাতনের জন্য কেন্দ্রীয় ভাবে একটি নির্যাতন প্রতিরোধ সেল করে দিয়েছেন। গাজীপুরে ও আইনজীবীর মাধ্যমে তাদের সহায়তা দেয়া হয়।এজন্য আমরা যখনই এ ধরনের ঘটনা শুনি নেতার নির্দেশে আমরা তাদের কাছে ছুটে যাই।
উল্লেখ্য শ্রীপুরে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী শিশুকে কোমল পানীয়ের সাথে নেশাদ্রব্য পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারন করে পরবর্তীতে বারবার ধর্ষণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।