সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

‎শ্রীপুরে ধানের শীষের পক্ষে তেলিহাটি ইউনিয়ন বিএনপির ব্যাপক গণসংযোগ

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ২৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

‎‎আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ইউনিয়নের বেকাসাহরা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

‎বেকাসাহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬ নং ওয়ার্ড) কেন্দ্র কমিটির উদ্যোগে এই প্রচারণা কর্মসূচি পালিত হয়। প্রচারণাকালে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের সালাম পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎নির্বাচনী প্রচারণায় কেন্দ্র কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের সরকার, মোঃ আকরাম হোসেন, মোঃ মোশাররফ হোসেন সরকার, মোঃ আবুল হাসেন, মোঃ মজনু মিয়া, আবু বক্কর সিদ্দিক এবং মোঃ ইকবাল সরকার।

‎প্রচারণা কার্যক্রম তদারকিতে ছিলেন কেন্দ্র কমিটির আহ্বায়ক মোঃ মোকাররম হোসেন সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তার হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ আজিজুল হাকিম, মোঃ শাহীন এবং সদস্য সচিব মোঃ শাহজাহান।

‎এছাড়াও গাজীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রানা প্রতাপসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী এই গণসংযোগে অংশ নেন।

‎নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের গণমানুষের নেতা। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র কমিটির সকল পর্যায়ের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।”

‎প্রচারণা শেষে স্থানীয় বাজারে লিফলেট বিতরণের সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর