মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

শ্রীপুরে নদীর গতিপথ খুলে দিতে ইউএনও বরাবর স্মারকলিপি

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

 

রোমান আহমেদঃ শ্রীপুর।

 

খনন কাজ দীর্ঘ সময় ধরে চলাকালে লবনদাহ নদীর বেশ কিছু স্থানে পানির গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে উজানে রোপণ কৃত বোরো ধান ক্ষেতে দূষিত পানি প্রবেশ করছে এবং ফসল বিনষ্ট হওয়ার পাশাপাশি বিষাক্তও হচ্ছে।

১২ই এপ্রিল (বুধবার) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন দোখলা এলাকাবাসীর পক্ষে মোঃ আমান উল্লাহ।

গাজীপুর শ্রীপুর উপজেলার, পৌরসভার ৭নং ওয়ার্ড দোখলা নামক স্থানে লবনদাহ নদীর বন্ধ হয়ে যাওয়া পানির গতিপথ খুলে দিতে জাতীয় নদী রক্ষা কমিটি শ্রীপুর শাখা ও এলাকাবাসীর সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নদী রক্ষা ও কৃষকের কৃষি রক্ষা নিয়ে আলোচনা করেন জাতীয় নদী রক্ষা কমিটির শ্রীপুর শাখার নেতৃবৃন্দরা। পরে সকলের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি তুলে দেন তারা।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিটি শ্রীপুর উপজেলার সদস্য পরিবেশবিদ খোরশেদ আলম,ভুক্তভোগী ও কৃষক আমান উল্লাহ,আব্দুল বাতেন,আফতাব উদ্দিন মাস্টার,আঃ আউয়াল মাস্টার, শহিদুল্লাহ সহ লবলং পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষক।

এ বিষয়ে জানতে চাইলে জনাব তরিকুল ইসলাম জানান স্বারকলিপি পেয়েছি এবিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর