শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ

শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৭৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার ঢালি ব্রিজের পাশে আকাশমনি বাগান থেকে ওই মাথা উদ্ধার করা হয়।

 

ধারনা করা হচ্ছে অজ্ঞাত খুনিরা নবজাতকে গলা কেটে হত্যা করে। পরে দেহ থেকে খন্ডিত মাথা একটি লাল রঙের প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে ওই বাগানে ফেলে রাখে।

 

স্থানীয়রা লাল রঙের প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকেখবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডিত শিশুর মাথা উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার এলাকার জনৈক ফাতেমা শুক্রবার দুপুর বারোটার দিকে বাবুল মিয়ার ওই আকাশমনি বাগানে শুকনো পাতা কুড়াতে যান। সেখানে তিনি একটি লাল রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটা কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে বস্তার ভেতর নবজাতকের খন্ডিত মাথা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। অজ্ঞাত ব্যক্তিরা ওই নব জাতককে গলা কেটে হত্যা করে। পরে বস্তায় মুড়িয়ে বাগানে নির্জন স্থানে ফেলে যায়। শিশুর খন্ডিত দেহের অবশিষ্ট অংশের সন্ধান পাওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে বলদীঘাট গ্রামের নয়াপাড়া এলাকার আকাশমনি বাগান থেকে ওই নবজাতকের দেহ থেকে খন্ডিত মাথা উদ্ধার করা হয়। কে বা কারা ওই শিশুকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে প্লাস্টিকের বস্তায় মুড়ে ফেলিয়ে রাখে। নিহতের দেহের অবশিষ্ট অংশের কোন সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা ওই শিশুকে হত্যাকরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর