শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরে শ্রীপুরে, দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র এগারো পেরিয়ে বারোতে পর্দাপণ উপলক্ষে রেলি কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৮’ই জানুয়ারি২০২৪) বৃহস্পতিবার বেলা ১২:টায় এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান ও শ্রীপুর প্রতিনিধি কবির সরকারের যৌথ আয়োজনে জেলা পরিষদ ডাক বাংলো শ্রীপুরে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জামান। এ সময় বক্তব্য রাখেন, রহমত আলী সরকারি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি আহসান উল্লাহ্, ৭১ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সালাম রানা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, দৈনিক বাস্তব চিত্রের সম্পাদক হাবিবুর রহমান মানিক, যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসেন আলী বাবু, ঢাকা পোস্ট জেলা প্রতিনিধি ও মানবকন্ঠের শ্রীপুর প্রতিনিধি শিহাব খান, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ আনসারী, ভোরের সময় স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, বাংলা টিভির শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ। শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকা’র সহ-সম্পাদক মোঃ আবুল কাশেম, স্বদেশ প্রতিদিনের আব্দুল আজিজ, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আতিকুর রহমান (এলএলবি)। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির। দৈনিক জবাবদিহির প্রতিনিধি তাজুল ইসলাম সানি, সাংবাদিক মোবারক হোসেন, রোমান আহমেদ,শফিকুল ইসলাম, আরিফ প্রধান, মেজবাউদ্দিন সরকার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ শামীম আল মামুন, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ মিয়া, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর হোসেন সাগর সহ গাজীপুর ও শ্রীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।