শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

শ্রীপুরে নার্স দিয়ে সিজারিয়ান অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর, মাওনা চৌরাস্তার মাওনা বাজার রোর্ডে অবস্থিত, লাইফ কেয়ার নামক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অদক্ষ নার্স দিয়ে সিজারিয়ান অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন গাজীপুর সিভিল সার্জন, ডাক্তার মাহমুদা আক্তার।

(০২’ই এপ্রিল ২০২৪) মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তার মাওনা বাজার রোর্ডে অবস্থিত, লাইফ কেয়ার হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান, গাজীপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার। নিহত প্রসূতি ইয়াসমিন আক্তার (৩০) উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আসাদুল্লাহ স্ত্রী।

সিভিল সার্জন ডাঃ মাহমুদা আক্তার বলেন, হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে এসেছি সব কিছু জানতে। রোগীর ফাইল দেখে যা জানতে পারলাম রোগীর কোন অটিনোট নেই। কোনো ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয়নি। হাসপাতালে এসে আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম। সে আসলে নার্স না। সে কোনো ধরনের পড়াশোনা করে নাই। ব্লাট সংগ্রহ করে। তার কোন ট্রেনিং নাই। তাকে অদক্ষ বলবো নাকি কি বলবো, এটা তো অদক্ষতার মধ্যেও পড়ে না। সে আমার জগতের কেউ না। এখন আমি এই হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ করে যাব। এসময় আমি হাসপাতালের পুরোটা ঘুরে দেখলাম। হাসপাতালে তিনজন ভর্তি রোগী রয়েছে। তাদের অপারেশন হয়েছে। আগামীকাল ওঁরা চলে যাবে। প্রতিটি রোগীর ফাইলে একই সমস্যম ওটিনোট লিখা নেই। আজকে থেকে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ যদি সকল কাগজপত্র সঠিক করে আমাদের কাছে জমা দেন, পরবর্তীতে যাচাই-বাছাই করে কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হবে।

গাজীপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে থেকেই সমস্ত কার্যক্রম বন্ধ। শুধু তিনজন ভর্তি রোগীর চিকিৎসা চালাতে পারবেন। নতুন করে কোনো রোগী ভর্তি বা চিকিৎসা দিতে পারবেন না। তিনজন রোগী আগামীকাল ছুটির পর সিলগালা করে দেয়া হবে। আরেকটি বিষয় আশ্চর্য হয়েছি এই হাসপাতালে নার্স না হয়েও অনেকেই ইউনিফর্ম পড়ে রয়েছে। এটি হতে দেয়া যাবে না। এক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য গত (৩১’শে মার্চ ২০২৪) সোমবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তার মাওনা বাজার রোর্ডে অবস্থিত, লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসার প্রসূতি মায়ের মৃত্যু হয়। প্রসূতি মায়ের মৃত্যুর পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। এরপর রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর