বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে নির্ধারিত বেতন কাঠামো দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুরে জানুয়ারি মাস থেকেই নতুন কাঠামো বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরের মাওনা এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ তারা।

 

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।

 

শ্রমীকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসংগতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।

 

শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সকাল ১১টা ১৫ মিনিটে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর