শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, (শ্রীপুর) গাজীপুর  প্রতিনিধি

জাতীয় নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি ঘোষণা করলেও গাজীপুরের শ্রীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে দেখা গেছে ভিন্ন চিত্র। নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকলেও বিপুল সংখ্যক পোশাক শ্রমিক ও বিভিন্ন কলকারখানার কর্মীদের স্থানীয় হাট-বাজার ও মোড়ে মোড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

সরেজমিনে গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনের দিন সকালে যেখানে ভোটারদের কেন্দ্রে থাকার কথা, সেখানে অনেক শ্রমিক মেস বা কারখানার আশেপাশের এলাকায় আড্ডা দিয়ে সময় পার করছেন। এদের অনেকের সাথেই কথা বলে জানা গেছে, তারা ছুটি পেয়েছেন ঠিকই কিন্তু যাতায়াত খরচ কিংবা দীর্ঘ পথ ভ্রমণের ক্লান্তি এড়াতে নিজ এলাকায় ভোট দিতে যাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাক শ্রমিক জানান, “ছুটি পেয়েছি তিন দিনের, কিন্তু বাড়ি যাওয়া-আসায় যে টাকা খরচ হবে তা এখন সাধ্যে নেই। তাই গ্রামেই যাইনি, এখানেই বন্ধুর মেসে সময় কাটাচ্ছি।”

তবে সচেতন নাগরিক সমাজ মনে করছেন, রাষ্ট্রের পক্ষ থেকে ভোটাধিকার নিশ্চিত করতে এই যে সাধারণ ছুটি দেওয়া হয়, তার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। যারা ছুটি পেয়েও জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ না নিয়ে অলস সময় কাটাচ্ছেন, তাদের বিষয়ে বিশেষ নজরদারি বা ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কি না—এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে।

স্থানীয়রা বলছেন, পোশাক কারখানাগুলোতে ছুটির পাশাপাশি কর্মীদের ভোট দিতে উৎসাহিত করার জন্য বিশেষ প্রচারণা দরকার ছিল। নাগরিক অধিকার পালনে এই অনীহা ভবিষ্যতে গণতন্ত্রের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে শ্রীপুরের বিভিন্ন স্তরের মানুষের দাবি, আগামীতে যেন ছুটির অপব্যবহার রোধে এবং ভোটাধিকার নিশ্চিতে প্রশাসনিকভাবে আরও কঠোর তদারকি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর