সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।

​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিজন কুমার মালাকার হাসপাতালের অন্যান্য স্টাফদের সাথে নিয়ে সাধারণ সেবাগ্রহীতা ও উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

​প্রচারণাকালে ডাঃ বিজন কুমার মালাকার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নিজেদের মতামত প্রদান করে, সেই লক্ষ্যেই আমরা এই প্রচারণা চালাচ্ছি।”

​হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রচারণাকালে ভোটারদের নির্বাচনী আচরণবিধি এবং ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর