শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে মায়ের হাতের রগ কেটে দিয়েছে মাদকাসক্ত ছেলে

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ২০, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ

আতিকুর রহমান :

 

মা টাকা দে আমারে আমি নেশা করব , তারাতাড়ি করে ৪০০ টাকা দেন । ৭৫ বছর বয়সী বৃদ্ধ মা বানু বিবি মাত্র ২০ টাকা বের করে দিল তোফাজ্জল ওরফে তনু মিয়াকে ।২০ টাকা হাতে নিয়ে তনু মিয়া তার মায়ের ডান হাতে ছুড়ি দিয়ে আঘাত করে , এতে বৃদ্ধ বানু বিবির রগ কেটে যায়।মাদকশক্ত তোফাজ্জল ওরফে তনু মিয়া তনু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগীচালা গ্রামের আমীর আলীর ছেলে ।

 

শনিবার (১৯ এপ্রিল)সকালে নেশা ক্রয়ের সম্পূর্ণ টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে মায়ের ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে তনু।এলাকাবাসীর তথ্য থেকে জানা যায়,আমির উদ্দিনের দ্বিতীয় ছেলে তপু দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত।এক সন্তানের জনক তপু প্রায় সময় মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতো।সকালে মায়ের চিৎকারে লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় দ্রুত পালিয়ে যায় মাদকাসক্ত তপু।তপুর বড় ভাই আফজাল জানায়,বিভিন্ন সময় নেশার টাকার জন্য অত্যাচার করতো।আজ সকালে নেশার টাকার জন্য মায়ের হাত কেটে ফেলে। মাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছি। তারপর আইনগত ব্যবস্থা নিব।

 

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মিন্টু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ছুরির আঘাতে মায়ের হাতের রগ কেটে দিয়েছে ছেলে ঘটনাটি দুঃখজনক । পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর