বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে পরিবহনে চাঁদাবাজি বন্ধে ১৮ স্থানে সাইনবোর্ড

রিপোর্টারের নাম / ১০০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৩ আসনের, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার। বিভিন্ন স্থানে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক এবং শ্রমিকদের জন্য কোনো ধরনের চাঁদা না দেওয়ার সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে।

(২৩’শে জানুয়ারি ২০২৪) মঙ্গলবার উপজেলার শ্রীপুর রেলগেট স্ট্যান্ড, কাওরাইদ, বরমী, আনসার রোডসহ ১৮টি স্থানে এ সাইনবোর্ড লাগানো হয়। এমন সতর্কবার্তায় খুশি স্থানীয় চালক শ্রমিকসহ পরিবহনসংশ্লিষ্টরা।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে
সতর্কবার্তা, শ্রীপুর রেলগেট সিএনজি/অটোরিকশাচালকসহ সকল পরিবহন শ্রমিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র সিএনজি/অটোরিকশা স্ট্যান্ড বা যেকোনো পরিবহন হতে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন।

শ্রীপুর থানার ওসি, ওসি (তদন্ত), ডিউটি অফিসার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ১৮ স্থানে সাইনবোর্ড লাগানো হয়। এতে অংশ নেন ছাত্রলীগের নেতা-কর্মী ও এ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির সমর্থকরা।

এ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজদের জন্য এ সতর্কবার্তা দিয়েছেন। সতর্কবার্তায় পরিবহন সেক্টরে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার তিনি প্রথম এলাকায় আসেন। প্রথমে তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা শোনেন।

গত শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আপনারা প্রকৃত চাঁদাবাজদের নামের তালিকা দেন। ব্যক্তিগত বিরোধে কারও নাম দেবেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না।’

এমন সতর্কবার্তায় খুশি স্থানীয় চালক-শ্রমিকসহ পরিবহনসংশ্লিষ্টরা। পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একটি চক্র রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের পরিবহনে অর্থ আদায় করত। অর্থ দিতে অস্বীকৃতি জানানো হলে পরিবহন শ্রমিকদের মারধরের শিকার হতে হতো।

মাওনা, শ্রীপুর সড়কে অটোরিকশা চালক মালেক মিয়া। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় চাঁদা না দেওয়ার জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। আমরা এর ধরনের কার্যক্রমে খুশি।’

মাওনা চৌরাস্তা, শৈলাট গাজীপুর, বাটাজোর সড়কে সিএনজি অটোরিকশা চালক আমিনুল। তিনি বলেন, ‘কিছুদিন আগেও বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করা হতো। আমরা চাই আর কেউ আমাদের কাছে চাঁদা না উঠাক, আমরা এর ধারাবাহিকতা চাই।’

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, চাঁদাবাজি ও চাঁদাবাজদের বিষয়ে এক চুল ছাড় দেওয়া হয় না, হবেও না। এ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্সে আছে। কোথাও চাঁদাবাজির তথ্য পেলে তা তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর