শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভা’র মাওনা চৌরাস্তা এলাকা’র ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও তার আশপাশের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।

 

(৭’ই আগস্ট ২০২৪) বুধবার সকাল থেকেই সড়কে ট্রাফিক পুলিশ না থাকা’য় শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার অভিযানেও নেমেছেন তাঁরা।

 

সরজমিনে দেখা যায়, মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করছেন তাঁরা। দেখা কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন। কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্বও পালন করছেন।

 

শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ।

 

শ্রীপুরে সড়কের আবর্জনা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা ও সচেতন মহল, শ্রীপুরে সড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন। আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিষ্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সোনার বাংলা হয়ে উঠুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর