নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্ৰাম থেকে আজিদা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজিদা বেগম (৩৮) নগরহাওলা গ্ৰামের বাবুল খানের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন । গত শ্রক্রবার দিন রাতে স্বামী স্ত্রী বাড়া বাসায় আসেন রাত ৯ টার দিকে । এমনটাই বলছিলেন বাবুল খান ।
অদ্য ২১ এপ্রিল রবিবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ও বাড়ির মালিক বাবুল খান থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে এসে অজিফার গলাকাটা লাশ উদ্ধার করে।
অজিফা নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার হাইলাটি গ্ৰামের মরহুম রুমালী আলীর মেয়ে। জীবন ও জীবিকা নির্বাহের জন্য জৈনা বাজার পাবনা হোটেলে রান্না করতো ও র্শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্ৰামের মৃত হোসেন আলীর ছেলে বাবুলের বাড়িতে ভাড়া থাকতেন ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলি খান বলেন এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থলে আসি ও লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।