সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অফিসের আসবাবপত্র ও দোকান ভাংচুর 

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ৭, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুর শ্রীপুরের মাওনা চকপাড়া গ্রামে অবস্থিত নাইস স্পান মিল সংলগ্ন মুক্তিযোদ্ধা মোড়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বসত বাড়ি,দোকান পার্ট ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার বিকালে চকপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দিনের ছেলে আব্দুল জাব্বার দেনা পাওনার জেরে মেসার্স কাউছার এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসের আসবাবপত্র বাহির বের করে রাস্তায় রাখে। পরে তার বড় ভাই মোঃজসিম উদ্দিন এসে নিষেধ করলে সেগুলো রেখে চলে যায়।

 

এবিষয়ে অভিযুক্ত আব্দুল জাব্বার বলেন,”আমি অফিস থেকে আসবাবপত্র বের করেছি সত্য। পরে আমার বড় ভাই নিষেধ করলে আমি চলে আসি।আমি কোন আসবাবপত্র ভাংচুর বা আগুন দেই নাই”।কে বা কাহারা আগুন দিয়েছে আমি দেখি নাই।”

 

এই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার পরে আব্দুল জাব্বারের বসতবাড়ি ও দোকানে হামলা এবং ভাংচুর চালায় প্রতিপক্ষ। বসতবাড়িতে হামলা ও দোকানপার্ট ভাংচুরের বিষয়ে ভুক্তভোগী আব্দুল জাব্বারের স্ত্রী হালিমা খাতুন লিমা বলেন,”আমাদের বসতবাড়ি এবং দোকানে হামলা ও ভাংচুর চালানো হয়েছে।যখন তারা হামলা চালায় তখন আমাদের বাড়িতে পুরুষ কেউ ছিলোনা। শুধু আমরা মহিলারা ছিলাম।

 

তিনি আরও বলেন আমাদের বাড়ি এবং দোকানে হামলাকারীদের মধ্যে দুইজনকে চিনতে পারি। তাদের মধ্যে একজনের নাম মোঃ সামিউর রশিদ আহাদ।তার পিতার নাম মোঃআবু বক্কর। মোঃ রনি সহ আরও পাঁচ থেকে সাতজনের দল ছিলো মাথায় হেলমেট থাকার কারনে তাদের চিনতে পারিনি।

 

বসতবাড়ি এবং দোকানে হামলা ও ভাংচুরের বিষয়ে আব্দুল জাব্বার বলেন,”আমার জমি বিক্রি করা ২৭,৮৪,১০০/টাকা ২০১৮ সালে জালিয়াতি করে নিয়ে গেছে।এই টাকা আমি এখনো পাইনি।মূলত এই টাকার জন্য আমি অফিসের আসবাবপত্র বের করি। ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে আমি জরিত নয় ।

 

ঘটনার বিষয়ে মোঃ সামিউর রশিদ আহাদ বলেন,”অফিসের আসবাবপত্র ভাংচুরের সময় আমার বাবা বাঁধা দিলে তাকে অপমান করে। যাহারা অফিস ভাংচুর করে আসবাবপত্র বাহিরে বের করে অগ্নিসংযোগ করেছে তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না ।

এ বিষয়ে কোনো পক্ষ আইনের আশ্রয় নেয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর