শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ফাহিম নামের এক কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

হাজ্বী আসাদুজ্জামান (আসাদ) শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ

 

 

গাজীপুরের শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ফাহিম হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত ফাহিম হোসেন উপজেলার যোগীরসিট গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। সে স্থানীয় যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

 

পানিতে ডুবে কিশোরের মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোমেনুল কাদের বলেন, আজ বেলা ১১টার দিকে ফাহিমসহ কয়েকজন কিশোর বাড়ির অদূরে স্থানীয় বাসিন্দা কালা মিয়ার পুকুরে সাঁতার কাটতে যায়।

 

মোমেনুল কাদের বলেন, ‘ফাহিম পুকুরে লাফ দিয়ে পানির নিচ ডুবে গেলে আর উঠে আসেনি। অন্য কিশোরের বাড়িতে খবর দিলে স্বজন ও স্থানীয়রা পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে ফাহিমের লাশ উদ্ধার করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর