রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরে, পুলিশের উপর হামলা করে, শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক / ৭৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব

 

গাজীপুরের শ্রীপুরে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন মিয়া (৩২) কে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

 

(২৮’শে আগস্ট ২০২৫) বৃহস্পতিবার রাত ৮:টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

সন্ত্রাসী মোঃ সুমন মিয়া, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা’য় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

 

আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন মিয়া (৩২) কে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা-পুলিশ। আসামিকে গাড়িতে উঠিয়ে রওনা হলে দুর্বৃত্তরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

এরপর সাতখামাইর, পরবর্তী সময় সিসিডিবি, পর্যায়ক্রমে টেংর ডিবার পার এলাকায় আবারও হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সর্বশেষ শ্রীপুর টেংরা রাস্তা মোড় এলাকায় পুলিশ’কে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭:টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েক দফা হামলার পর ছিনিয়ে নেওয়া হয় আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন মিয়া’কে এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর