শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

‎শ্রীপুরে পুলিশকে কামড় দিয়ে আসামি ছিনতাই: দুই থানার ১১ সদস্য আহত, ২ আসামিসহ গ্রেপ্তার ৪

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


‎ শ্রীপুরে অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা-পুলিশের সদস্যরা। ডাকাত ও ভুয়া পুলিশ বলে গুজব ছড়িয়ে আসামির স্বজনেরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে এই হামলা চালান। একপর্যায়ে আসামিপক্ষের নারীরা পুলিশ সদস্যদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেন।

‎​রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই হামলায় দুই থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামিদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল সদর থানার ৬ জন পুলিশ সদস্য শ্রীপুর থানা পুলিশের ৫ সদস্যকে সাথে নিয়ে অভিযানে যান। নিজমাওনা গ্রামের মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মামলার প্রধান আসামি আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে।
‎​গ্রেপ্তারের পরপরই আসামিদের স্বজনেরা চিৎকার শুরু করে এলাকায় ‘ডাকাত পড়েছে’ এবং ‘ভুয়া পুলিশ এসেছে’ বলে গুজব ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে আসামিদের বাড়ির কয়েকজন নারী পুলিশ সদস্যদের হাতে কামড় বসিয়ে দেন এবং হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
‎​
‎​হামলায় টাঙ্গাইল সদর থানার ৬ জন এবং শ্রীপুর থানার ৫ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে পুলিশ পুনরায় ছিনিয়ে নেওয়া সেই দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎​
‎​শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর