রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

শ্রীপুরে পুলিশের দুই দালালের হয়রানী থেকে রেহাই পেতে থানায় অভিযোগ

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের শ্রীপুরে দুই দালালের খপ্পর থেকে মুক্তি পেতে পৌর ০৯নং ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে প্রতিকারের জন্য দুই শতাধিক মানুষ থামায় এসেছে। অভিযুক্ত দুই দালাল ওয়ার্ডের সাধারণ খেটে-খাওয়া মানুষকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাদের খপ্পর থেকে রক্ষা পাচ্ছে না রিকশা চালক দিনমজুর কৃষকসহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ। পুলিশ সঙ্গে অবৈধ ভাবে সখ্যতা গড়ে মানুষ হয়রানি করছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা।

 

(১৬’ই এপ্রিল ২০২৩ইং) রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৯ নংওয়ার্ডের কড়ইতলা গ্রামের দুই শতাধিক খেটে-খাওয়া সাধারণ মানুষ শ্রীপুর মডেল থানার সামনে জরো হয়ে অভিযুক্ত দুই দালালের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন।

 

অভিযুক্ত দুই দালাল হলো, গোপালগঞ্জ জেলার আক্কাস আলী (৪২) ও কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে কবির হোসেন (৩৫)।

 

শ্রীপুর পৌর ০৯নং ওয়ার্ড কড়ইতলা গ্রামের লুৎফর রহমান বলেন, অভিযুক্ত দুই দালাল এলাকার সাধারণ মানুষকে খপ্পরে ফেলে অনেক পরিবারকে সর্বশান্ত করছে। সাধারণ মানুষের সামান্য পারিবারিক সমস্যাকে বড় করে থানা পুলিশ দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। এলাকায় ছোট্ট কোন ঘটনা সামাজিক ভাবে ফয়সালা করতে দিচ্ছে না দুই দালাল। কোন কিছু হলেই পুলিশকে ফোন দিচ্ছে, ফোন পেয়ে পুলিশও সঙ্গে সঙ্গে চলে আসছে তাতে করে হয়রানির মুখে পড়েছে অনেক পরিবার।

 

একই গ্রামের কৃষক নোয়াব আলী বলেন, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়াঝাটি হলে দুই দালাল এসে এসকল ঘটনা বড় করে পারিবারিক অশান্তি সৃষ্টি করছে। আজ অনেক পরিবার তাদের কাছে জিম্মি। কৌশলে পুলিশের নাম ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

 

একই গ্রামের বাসিন্দা রুস্তম আলী বলেন, সামাজিক ভাবে যে সমস্যাগুলো সমাধান করা যায়, সেই সমস্যা গুলো বড় করে সহজসরল মানুষকে থানা পুলিশের নিয়নাত্রণে নিয়ে যায় এই দুই দালাল। তাদেরকে ব্যবহার করে বিবাদী পক্ষের কাছ থেকে আদায় করে নেয় অর্থ। এরকম শত শত ঘটনা ঘটিয়ে আসছে দুই দালাল। দুই দালালের বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি।

 

শ্রীপুর পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন বলেন, আমার ওয়ার্ডের খেটে-খাওয়া সহজসরল মানুষ অভিযুক্ত দুই দালালের অত্যাচারে অতিষ্ঠ। সাধারণ মানুষ আজ দলবেঁধে থানায় বিচার চাইতে এসেছেন। আমি-সহ আমার ওয়ার্ডের সকল জনগণ তাদের বিচার চাই। এবিষয়ে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।

 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পৌরসভার বেশ কিছু খেটে-খাওয়া মানুষ এসে থানায় জরো হয়ে মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর